দুই ম্যাচ মাঠের বাইরে তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার আর্সেনালের কাছে ৩-০ গোলে হারের ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন। সেই চোট আগামী দুই ম্যাচের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে ম্যানসিটির স্ট্রাইকার কার্লোস তেভেজকে।বিবিসি জানিয়েছে, পরীক্ষায় তেভেজের ঊরু ও হাঁটুর চারপাশে অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়েছে। এ কারণে কাল শনিবার প্রিমিয়ার লিগ ও আগামী সপ্তাহে ইউরোপা লিগের ম্যাচে খেলতে পারবেন না ম্যানসিটির এই স্ট্রাইকার।ম্যানসিটির ম্যানেজার রবার্তো মানচিনি বলেন, ‘আমরা তেভেজেকে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছি। পারিবারিক সমস্যার কারণে তিনি এখন আর্জেন্টিনায়।’এদিকে চোট পাওয়ার পর তেভেজ দেশে ফিরে যাওয়ায় নতুন করে বিতর্ক সৃষ্টির আশঙ্কা রয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে সিটির রক্ষণভাগের খেলোয়াড় রক সান্তাক্রুজ জানিয়েছিলেন, তেভেজ খুব ঘরকাতুরে। আর এ কারণে ক্লাব ছেড়ে দিতে চান তিনি! তবে সান্তা ক্রুজের এ বক্তব্য অস্বীকার করে মানচিনি বলেন, ‘তেভেজ কখনোই ক্লাব ছাড়ার বিষয়টি আমাকে জানাননি। আর পরিবারকে দেশে ফেলে বিদেশের মাটিতে দীর্ঘ দিন ধরে খেললে এমনটা মনে হওয়াই স্বাভাবিক।’