প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুল ফুটবলে হ্যাটট্রিকের জোয়ার বইছে। কাল একই ম্যাচে হলো দুটি হ্যাটট্রিক। মানিক ও আবু তালিবের জোড়া হ্যাটট্রিকে রাজশাহী দামকুড়া হাট উচ্চবিদ্যালয় ৭-২ গোলে হারিয়েছে রংপুর বড়বিল উচ্চবিদ্যালয়কে। ফয়সালের হ্যাটট্রিকে (৪) হবিগঞ্জ রিচি উচ্চবিদ্যালয় ৫-১ গোলে হারিয়েছে ঢাকা দোলাইরপাড় উচ্চবিদ্যালয়কে। অন্য ম্যাচে নোয়াখালী চরবাটা সওদাগরহাট উচ্চবিদ্যালয় ৫-০ গোলে হারিয়েছে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন উচ্চবিদ্যালয়কে। রুবেল ও রিপন ২টি করে এবং টিপু ১টি গোল করেছে। ঝিনাইদহ কামান্না উচ্চবিদ্যালয় ৬-১ গোলে হারিয়েছে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়কে। আশিকুর, জাহিদ ও বাবু করেছে দুটি করে গোল।