দুই ম্যাচে ১০ গোল আশফাকের!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মালদ্বীপের ১০-০ গোলের বিশাল জয়ে করেছেন ৬ গোল। কাল ভুটানকে গোলবন্যায় (৮-২) ভাসানো ম্যাচেও আলী আশফাফের গোল ৪টি। দুই ম্যাচে ১০ গোল নিয়ে মালদ্বীপ অধিনায়ক নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। শ্রীলঙ্কার বিপক্ষেই ভারতের বাইচুং ভুটিয়াকে টপকে হয়ে গেছেন সাফের সর্বোচ্চ গোলদাতা। দক্ষিণ এশিয়ান আঞ্চলিক এই টুর্নামেন্টে আলী আশফাকের গোল এখন ১৭টি।
ওদিকে হারের বৃত্তেই আছে শ্রীলঙ্কা। মালদ্বীপের কাছে বিধ্বস্ত দলটি কাল ৩-১ গোলে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। এবারের সাফে ‘খ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপ ও আফগানিস্তান। এই দুই দলের ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন। এক ম্যাচ হাতে রেখে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা ও ভুটান।