দুই ম্যাচে ২১ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি জাতীয় মহিলা সুপার লিগ ফুটবলে কাল তিন ম্যাচে গোল হয়েছে ২২টি। এর মধ্যে দুই ম্যাচেই হয়েছে ২১ গোল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সাতক্ষীরা ১১-১ গোলে বিধ্বস্ত করেছে নরসিংদীকে। জয়ী দলের সাবিনা খাতুন করেছেন ছয়টি গোল। চার গোল করেছেন সুরাইয়া। কমলাপুর স্টেডিয়ামে রাহেনা ও শারমিনের হ্যাটট্রিকে যশোর ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে রাঙামাটিকে। যশোরের বাকি তিনটি গোল খালেদা, লাবনী ও বিলকিসের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রিক্তার দেওয়া একমাত্র গোলে টাঙ্গাইল হারিয়েছে নারায়ণগঞ্জকে।