দুই ম্যাচেই ৭-১!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকতালীয়ই বলতে হবে, দুটি ম্যাচের স্কোরলাইনই এক—৭-১! প্রথম ম্যাচে আবাহনী হারাল সাধারণ বীমাকে। পরের ম্যাচে মোহামেডান অ্যাজাক্সের বিপক্ষে জিতেছে।আবাহনীর আলীম তিনটি, সাব্বির দুটি, পুস্কর ও হাসান একটি করে গোল করেছেন। বীমার গোলটি এনামুলের। মোহামেডানের চয়ন ও জিমি দুটি করে গোল করেছেন। তারেক, মোস্তফা ও নান্নুর গোল একটি করে। অ্যাজাক্সের গোলদাতা ইমতিয়াজ।খেলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও দুটি ম্যাচেই ছিল অল্পবিস্তর উত্তেজনা। আবাহনী-বীমা ম্যাচের ২০ মিনিটে আবাহনীর হাসান বিবাদে জড়িয়ে পড়েন বীমার ভারতীয় খেলোয়াড় আজিব সিংয়ের সঙ্গে। পরিস্থিতি শান্ত করতে এসে উল্টো হাসানের সঙ্গে হাতাহাতি শুরু করেন বীমার শওকত আলী। আম্পায়ার হাসানকে হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। দ্বিতীয় ম্যাচে মোহামেডানের পক্ষে আম্পায়ার পেনাল্টি স্ট্রোকের সিদ্ধান্ত দিলে এর প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে আসেন অ্যাজাক্সের খেলোয়াড়েরা। মিনিট চারেক খেলা বন্ধ থাকার পর অ্যাজাক্সের কর্মকর্তারা আবারও মাঠে পাঠান খেলোয়াড়দের। লিগে ছয় ম্যাচ টানা জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। সমান ম্যাচে পাঁচটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে তাদের পরই আছে আবাহনী।