দুই ম্যাচের কোচ সাইফুল বারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোটা দুয়েক প্রদর্শনী ম্যাচ খেলতে এ মাসেই জাতীয় ফুটবল দলের নেপাল যাওয়ার কথা। এ সফরে জাতীয় দলের কোচ থাকবেন সাইফুল বারী। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি কাল তাঁকে কোচ করার এ সিদ্ধান্ত জানিয়েছে। সাইফুল বারী গত মৌসুম শুরু করেছিলেন শেখ জামাল ক্লাবের কোচ হিসেবে। কিন্তু ক্লাবটির সঙ্গে তাঁর সম্পর্কচ্ছেদ হয় কিছুদিন পরই। এর পর থেকে নিজেকে আর কোথায়ও জড়াননি। তবে এবার মোহামেডানের কোচ হচ্ছেন। মোহামেডানকে নিয়ে এখনো কাজ শুরু করেননি। তার আগে দিন কয়েক জাতীয় দলের সঙ্গে থাকছেন। আগামী মাসেই বিদেশি কোচ আনতে চায় বাফুফে।