দুই ম্যানচেস্টারের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধানটা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাল জিতেছে দুই দলই। নিজেদের মাঠে ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রমকে। ১০ জনের দল হয়েও সিটি নরউইচ সিটির মাঠ থেকে ফিরেছে ৪-৩ গোলের জয় নিয়ে। ফলে ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউনাইটেড। সমান ম্যাচে দুইয়ে থাকা সিটির ৪২। ওল্ড ট্রাফোর্ডে গারেথ ম্যাকআলের আত্মঘাতী গোলে ৯ মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ৯০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রবিন ফন পার্সি। ৩-৩ গোলে সমতা থাকা অবস্থায় সিটি তো জয়ই পেয়েছে মার্ক বানের আত্মঘাতী গোলে। ওয়েবসাইট।