দুই ম্যানচেস্টারের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইস চ্যাম্পিয়নস বাসেলের কাছে ২-১ গোলে হেরে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েও একই রাতে বিদায়ঘণ্টা বেজে গেছে ম্যানচেস্টার সিটির।এ নিয়ে গত ১৬ বছরের মধ্যে তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। আর গত ছয় বছরে এমন তিক্ত অভিজ্ঞতা দলটির জন্য প্রথম।ম্যানচেস্টার সিটির জন্য কালকের জয়টা অবশ্যম্ভাবীই ছিল। কিন্তু নাপোলি ২-০ গোলে ভিলারিয়েলকে হারিয়ে দেওয়ায় তাদের আশার শেষ বাতিটিও নিভে গেছে। এর আগে বায়ার্ন মিউনিখ ও নাপোলির কাছে পরাজয় শেষ পর্যন্ত খুব নির্মম প্রতীয়মান হলো রবার্তো মানচিনির দলের জন্য। রয়টার্স।