দুই ম্যানচেস্টারের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে একমাত্র ইংলিশ প্রতিনিধি চেলসি, সেটিও প্রায় বাদ পড়তে পড়তে। ইউরোপের ক্লাব-শ্রেষ্ঠত্বের আসর ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে নেই একটি দলও! পরশু ম্যানচেস্টারের দুটো দলই ইউরোপা লিগে তাদের পরীক্ষায় ফেল করেছে। কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ম্যানইউ ও ম্যান সিটি। প্রথম লেগে নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরেছিল ম্যানইউ। পরশু ফিরতি লেগে হেরে গেল ২-১ গোলে। ২-০ গোলে পিছিয়েই ছিল অ্যালেক্স ফার্গুসনের দল। ৮০ মিনিটে রুনির গোলে খানিকক্ষণের জন্য আশা জেগে উঠলেও দপ করেই আবার নিভে গেছে। সিটি কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল। প্রথম লেগে স্পোর্টিংয়ের কাছে ১-০ গোলে হারা মানচিনির দল পরশু নিজেদের মাঠে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়েই পড়েছিল। সার্জিও আগুয়েরোর দুটো, সেই সঙ্গে পেনাল্টি থেকে মারিও বালোতেল্লির গোলে ৩-২-এ ম্যাচটা জেতে সিটি। কিন্তু সামগ্রিক ফল দাঁড়ায় ৩-৩। সে ক্ষেত্রে সিটির মাঠে দুটো গোল করে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টারে উঠে যায় স্পোর্টিং। এএফপি।