দুই যুগ পর এলচের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফসি এলচে—নামটা শুনেছেন এর আগে? না শোনারই কথা। সেই ১৯৮৮-৮৯ মৌসুমে সর্বশেষ লা লিগায় খেলেছিল এ ক্লাবটি। সেই মৌসুমেই অবনমিত হয়ে যাওয়ার পর লা লিগায় ফিরতে পারেনি দুই যুগের মধ্যে। ২৪ বছর পর অবশেষে অবসান হতে চলেছে প্রতীক্ষার। আগামী মৌসুমে লা লিগায় ফেরাটা নিশ্চিত করেছে এলচে।

স্প্যানিশ লিগে এলচের ইতিহাসের সোনালি সময়টা এসেছিল ১৯৬০ সালে। সেবার পঞ্চম হয়েছিল তারা। ’৮৯ সালে অবনমনের পর তৃতীয় বিভাগেও নেমে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবার শীর্ষ লিগে ফেরাটা রীতিমতো রূপকথাই। গত পরশু বার্সেলোনা ‘বি’-এর সঙ্গে আলকরকন ড্র করার পরেই নিশ্চিত হয়ে যায় এলচের লা লিগায় প্রত্যাবর্তন। রয়টার্স।