দুই লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের বছরই ইউরোপা লিগ (সাবেক উয়েফা কাপ) জয়, প্রথম এই কীর্তি চেলসি গড়তে পারবে কি না, সেটা সময়ই বলবে। তবে উল্টোটা, অর্থাৎ উয়েফা কাপ জয়ের ঠিক পরের বছরই ইউরোপসেরার মুকুট মাথায় তোলার উদাহরণ আছে দুটি। পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল ১৯৭৬ সালে উয়েফা কাপ জয়ের পরের বছরই প্রথমবারের মতো জিতেছিল তৎকালীন ইউরোপিয়ান কাপ। পর্তুগিজ ক্লাব পোর্তো ২০০৩ ও ২০০৪ সালে পুনরাবৃত্তি করে লিভারপুলের কীর্তির। ইউরোপে হোসে মরিনহো যুগের সূচনাও হয় পোর্তোর এই দলের কোচ হিসেবে।