দুই শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর মিরপুর টেস্টে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ২৯৬ রানের জুটি গড়েছিলেন শিবনারায়ণ চন্দরপল ও দিনেশ রামদিন। বছর পেরোতে না-পেরোতেই আরেকটি ২০০ রানের জুটি গড়লেন ওয়েস্ট ইন্ডিয়ান জুটি। এবার হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ উইকেটে। টেস্টে কমপক্ষে দুটি দুই শ রানের জুটি গড়া ত্রয়োদশ ক্যারিবীয় জুটি চন্দরপল-রামদিন। অবশ্য ক্যারিবীয়দের পক্ষে দুটির বেশি ডাবল সেঞ্চুরি একমাত্র গ্রিনিজ-হেইন্স জুটিরই আছে (৪টি)। সব মিলিয়ে গ্রিনিজ-হেইন্সের ওপরে আছেন শুধু আমলা-ক্যালিস ও হেইডেন-ল্যাঙ্গার জুটি। ৬টি করে দুই শতাধিক রানের জুটি আছে এঁদের।