দুই শর নিচে আটকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জার্সি কাদের গায়ে উঠছে, এ নিয়েই তৈরি হয়েছিল কৌতূহল। সময়মতো বেতন-ভাতা নিয়ে খেলোয়াড়-বোর্ড ঝামেলা মেটায় মূল খেলোয়াড়েরাই এসেছেন ভারতে। তাতেও আত্মবিশ্বাসের কমতি ছিল না অধিনায়ক ড্যারেন স্যামির। উইন্ডিজ দলের সবাই নাকি ম্যাচ উইনার, বিশ্বকাপে খুব বেশি অসুবিধা হবে না তাঁদের।
পরশু ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই অবশ্য বাস্তব একটা উপলব্ধি হয়েছে স্যামিদের। ভারতের কাছে ৪৫ রানে হেরেছে তারা। ব্যাটিংয়ে ক্রিস গেইলের ২০ রানই সর্বোচ্চ! পেসার জেরোম টেলর তাই সান্ত্বনা খুঁজে নিচ্ছেন বোলিং থেকে, ‘এটা ব্যাটিং উইকেট ছিল। ভারতকে ২০০-এর নিচে আটকাতে পারাটাই বিশাল ব্যাপার। এটা আমাদের জন্য ছিল ভালো অভিজ্ঞতা। এ ম্যাচ থেকে আমাদের অনেক শেখার আছে। আমরা গত দুই সপ্তাহ একসঙ্গে খেলছি, সবাই খুব উৎফুল্ল।’
যারা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে তারা কিনা হারজিত বাদ দিয়ে প্রতিপক্ষ দুই শ না করাতেই এখন উৎফুল্ল! ফার্স্টপোস্টডটকম।