দুই শর প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাবল সেঞ্চুরির জন্য এক যুগের প্রতীক্ষার অবসান হলো বাংলাদেশের। একটি ডাবল সেঞ্চুরি পেতে খেলতে হলো ৭৬ টেস্ট। টেস্ট খেলুড়ে ১০টি দেশের মধ্যে ম্যাচের হিসাবে বাংলাদেশকেই অপেক্ষা করতে হলো সবচেয়ে বেশি। তবে বাংলাদেশ একা নয়, প্রথম ডাবল সেঞ্চুরি ইংলিশরাও পেয়েছিল ৭৬তম ম্যাচে। ১৯০৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেদিন ‘টিপ’ ফস্টার ২৮৭ রান করলেন, তত দিনে টেস্ট আঙিনায় ইংল্যান্ডের কেটে গেছে ২৬ বছরের বেশি। সময়ের হিসাবে দীর্ঘ অপেক্ষার রেকর্ড এটিই। ম্যাচ-সময় দুই হিসাবেই সবচেয়ে কম অপেক্ষা করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ১৯৩০ সালে জর্জটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ রান করেন ক্লিফোর্ড রোচ। ওটা ছিল ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ টেস্ট। সময়ের হিসাবে অপেক্ষা মাত্র এক বছর আট মাসের।