দুই শিরোপাই ঢাকার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার কারণে সেভাবে অনুশীলনই করতে পারেনি জামালপুর সরকারি বালিকা বিদ্যালয়ের মেয়েরা। অথচ মাত্র দিন তিনেকের অনুশীলনেই ঢাকা এসে মিজান জাতীয় স্কুল কাবাডিতে চ্যাম্পিয়ন হয়ে গেল তারাই। পল্টন কাবাডি স্টেডিয়ামে মেয়েদের ফাইনালে তারা ৩টি লোনাসহ ৫৬-৪২ পয়েন্টে হারিয়েছে বগুড়া ফয়েজুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়কে। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীর আমগাছি শাহারবানু উচ্চবিদ্যালয়। আমগাছি ৩টি লোনাসহ ৩৯-১৮ পয়েন্টে হারিয়েছে শহীদ নবী উচ্চবিদ্যালয়কে।চ্যাম্পিয়ন দুই দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দুই দলকে ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান সচিব শফিক আলম মেহেদী।