দুই শিরোপার সামনে নাদাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল নাদাল এবং তাঁর চোটাক্রান্ত হাঁটু এখন জোড়া ম্যাচের চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জটা অবশ্য মধুরই। তাঁর সামনে যে একই দিনে দুটো শিরোপা জয়ের হাতছানি।চোটের কারণে দীর্ঘ সাত মাস কোর্টের বাইরে ছিলেন। নাদাল নিজেই তাই সংশয়ে ছিলেন, হেরে যেতে পারেন প্রথম রাউন্ডেই। কিন্তু সেই নাদালই চিলির ভিনা দেল মারের একক এবং দ্বৈত দুটোরই ফাইনালে। চিলির সময় অনুযায়ী দুটোরই ফাইনালে হওয়ার কথা আজ ভোরে। রয়টার্স।