দুই শ্রীলঙ্কান তরুণের আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি বিশ্বকাপের ফাইনালে হার। মনের মধ্যে স্বপ্নভঙ্গের চোরাস্রোত নিশ্চয়ই বইছে। তবে সেই কষ্ট-যন্ত্রণাকে বুকে চাপা দিয়ে মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারারা নতুন করেই স্বপ্নের বাসর সাজাবেন। কিন্তু ভবিষ্যতে জয়াবর্ধনে-মালিঙ্গাদের ক্রিকেটীয় সাফল্য-ব্যর্থতার কোনো কিছুই আর ছুঁতে পারবে না শ্রীলঙ্কার দুই তরুণকে। পরশু ওয়েস্ট ইন্ডিজের কাছে হারকে মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছেন। গতকাল আশান লক্ষ্মিতা ও মহেন্দ্রন সুরেশের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার পুলিশ। পরশু রাতে গলের বড় পর্দায় খেলা দেখে ১৭ বছর বয়সী আশান স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরে যান। কিন্তু কাল ভোরেই দেখা যায় একটি আমগাছের সঙ্গে ঝুলে আছে আশানের নিথর দেহ। হাট্টনের ২১ বছর বয়সী মহেন্দ্রন সুরেশ নিজের কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন! পিটিআই।