দুই সাংবাদিক সংবর্ধিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরাবরের মতো এ বছরও দুই সাংবাদিককে সংবর্ধিত করল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। কাল বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটোরিয়ামে মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও কুষ্টিয়ার ক্রীড়া সাংবাদিক মাজেদুর রহমান মহসিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। —বিজ্ঞপ্তি।