দুই সেঞ্চুরিতে প্রথম দিনটি পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনুস খান ও আসাদ শফিকের দুর্দান্ত দুইটি শতরানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুটা ভালোভাবেই করেছে পাকিস্তান। ৫ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে আজ কেপটাউন টেস্টের প্রথম দিন শেষ করেছে মিসবাহ বাহিনী। ইউনুস খান ১১১ রান করে সাজঘরে ফিরলেও ১১১ রান করে দিনশেষে অপরাজিত আসাদ শফিক।দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে মাত্র ৪৯ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছিল পাকিস্তান। আজ দ্বিতীয় টেস্টের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল সফরকারীরা। স্কোরবোর্ডে মাত্র ৩৩ রান জমা করতেই সাজঘরে ফিরেছিলেন নাসির জামশেদ, মোহাম্মদ হাফিজ, আজহার আলী ও অধিনায়ক মিসবাহ উল হক। এই পর্যায়ে আরও একটা ব্যাটিং ভরাডুবির শঙ্কাতেই হয়তো পড়ে গিয়েছিলেন পাকিস্তানের সমর্থকেরা। তবে পঞ্চম উইকেটে দারুণভাবে ঘুড়ে দাঁড়ান ইউনুস খান ও আসাদ শফিক। দুজনেই শতরানের ইনিংস খেলে এই জুটি থেকে যোগ করেন ২১৯ রান। প্রথম দিনের খেলা শেষ হওয়ার মাত্র ২ ওভার আগে এই জুটি ভেঙ্গে প্রোটিয়া শিবিরে স্বস্তি ফেরান ফিল্যান্ডার। ১১১ রান করে ফিরে যান ইউনুস খান। তবে দিনশেষে ঐ ১১১ রান করেই অপরাজিত আছেন আসাদ শফিক।দক্ষিণ আফ্রিকার পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডার। একটি উইকেট শিকার করেছেন ডেল স্টেইন।