দুই সেঞ্চুরিতে লঙ্কার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকে সামনে পেলে কুমার সাঙ্গাকারা যেন হয়ে ওঠেন ‘ব্র্যাডম্যান’। কাল আক্ষরিক অর্থেই পাশাপাশি দুজন। ২৯তম টেস্ট সেঞ্চুরি করে টেস্ট সেঞ্চুরির সংখ্যায় সাঙ্গাকারা ছুঁলেন ব্র্যাডম্যানকে। তিলকারত্নে দিলশান আবার উল্টো। পাকিস্তানকে পেলে ‘দিলশান’ হতেও ভুলে যান। সব মিলিয়ে টেস্ট ব্যাটিং-গড় ৪০-এর ওপর, কালকের আগে পাকিস্তানের বিপক্ষে ছিল ২৮! কাল পাকিস্তান-জুজু কাটালেন দিলশানও। দুই সাবেক অধিনায়কের সৌজন্যে প্রথম দিনেই গল টেস্টের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতে। আর টেস্ট অধিনায়কত্বের প্রথম দিনটা পারলে ভুলে যেতে চাইবেন মোহাম্মদ হাফিজ।টস হারা দিয়ে হাফিজের দুঃস্বপ্নের দিনের শুরু। নতুন বলে তাঁর দুই পেসার করতে পারলেন না কিছুই। উইকেটে পেসারদের জন্য যে নেই কিছুই। ম্যাচের অষ্টম ওভারে তাই আক্রমণে স্পিন। সব মিলিয়ে প্রথম দিনেই ৯০ ওভারের ৬২ ওভার করেছেন স্পিনাররা। স্কোরকার্ড যেমন বলছে, উইকেট কিন্তু ততটা ব্যাটিং-সহায়ক ছিল না। স্পিনাররা ভালো টার্ন-বাউন্স পেয়েছেন। তবে লঙ্কানদের দারুণ ব্যাটিংই দলকে নিয়ে গেছে ভালো জায়গায়।পারানাভিতানা-দিলশান দলকে এনে দেন ভালো একটা শুরু। সাঈদ আজমলের প্রথম ওভারেই স্টাম্পড পারানাভিতানা। তবে এরপর এসেছে দুটি সেঞ্চুরি জুটি! দিলশান শুরু করেছিলেন ঝড়ের বেগে, ৪৯ বলেই প্রথম ফিফটি। তবে স্পিন আক্রমণে আসার পর খেলেছেন খুব দায়িত্ব নিয়ে। পরের ফিফটি ১২৬ বলে! ১৩তম টেস্ট সেঞ্চুরির পরপরই এলবিডব্লু হয়েছেন আজমলের সামনে খেলার বল পেছনে খেলে।সাঙ্গাকারার ইনিংসটি ছিল নিখুঁত। এটি তাঁর সামর্থ্যের আরেকটি প্রমাণ। আজমল-রেহমানদের বিপক্ষে দারুণ সব সুইপ খেলেছেন। মন্থর উইকেট বলে পঞ্চাশ পেরোনোর আগে ড্রাইভ প্রায় খেলেনইনি। পাকিস্তানের বিপক্ষে অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৫৯ বলে। প্রিয় বন্ধু জয়াবর্ধনের সঙ্গে জুটিটাও জমে গেছে। পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে ৩২ বছর বয়সী ব্যাটসম্যান মোহাম্মদ আইয়ুব ডোগারের। ওয়েবসাইট।