দুই সেরার লড়াই দেখবে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসেই ইংল্যান্ড সফর ভারতের। চার টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজটা হয়ে যেতে পারে দুই বর্ষসেরার লড়াইও। জোনাথন ট্রট যেমন কাল লর্ডসে পেলেন ইসিবির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার, আগের দিন মুম্বাইতে শচীন টেন্ডুলকারও একই পুরস্কার পেয়েছেন বিসিসিআইর কাছ থেকে।২০১০ সালের শুরু থেকে বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য পারফরম্যান্সের সৌজন্যে ব্রিটিশ মিডিয়ার ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ট্রট। এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ট্রট ইংল্যান্ডের হয়ে মোট ৩২টি ম্যাচ খেলে ৬৮.০৬ গড়ে ২২৪৬ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ৭টি, সর্বোচ্চ লর্ডসে বাংলাদেশের বিপক্ষে করা ২২৬ রান। অন্যদিকে টেন্ডুলকারের হাতে বর্ষসেরার পলি উমড়িগড় পদকটি তুলে দিয়েছে ২০০৯-১০ (অক্টোবর ২০০৯ থেকে সেপ্টেম্বর ২০১০) মৌসুমের পারফরম্যান্স। এই সময়ের মধ্যে ১০ টেস্ট খেলে টেন্ডুলকারের রান ১০৬৪, গড়ে ৮২। ১২টি ওয়ানডে খেলে করেছেন ৬৯৫ রান। এএফপি।