দুই হকি দলের আবদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ হকির নিয়ম অনুযায়ী, শীর্ষ দুই দলের পয়েন্ট সমান হলে প্লে-অফ হবে। কিন্তু এবারের লিগের শীর্ষ দুই দল ভিক্টোরিয়া ও পুলিশ দল ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে, তারা প্লে-অফ খেলবে না! দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার দাবি তাদের। এ নিয়ে কাল লিগ কমিটি সভায় বসে সমাধান করতে না পেরে বিষয়টা পাঠিয়েছে ফেডারেশনের নির্বাহী কমিটিতে। বাইলজ অনুযায়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ উঠবে প্রিমিয়ারে। এখন দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করলে তৃতীয় স্থানের পিডব্লিউডি হয়ে যাবে রানার্সআপ। সে ক্ষেত্রে তিন দলকে তুলতে হবে প্রিমিয়ারে। লিগ কমিটির সম্পাদক কামরুল ইসলাম কিসমত বিষয়টা নিয়ে ক্ষুব্ধ, ‘এটা কী ধরনের আবদার, আমি বুঝি না।’