দুই হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল টেস্টে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি কুমার সাঙ্গাকারা। তবে ওই ইনিংস খেলার পথেই পাকিস্তানের বিপক্ষে দুই হাজার রান পুরো হয় তাঁর। মাত্র ২৬ ইনিংস লেগেছে সাঙ্গাকারার এই মাইলফলকটি ছুঁতে। কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সাঙ্গাকারার চেয়ে কম ইনিংসে আর কেউ দুই হাজার রান করত\ে পারেননি, এমনকি স্যার ডন ব্র্যাডম্যানও নন। ইংল্যান্ডের বিপক্ষে ব্র্যাডম্যানের দুই হাজারতম রানটি এসেছিল ২৯তম ইনিংসে। তবে ব্র্যাডম্যানের রেকর্ড নয়, সাঙ্গাকারা ভেঙেছেন সুনীল গাভাস্কার ও ব্রায়ান লারার রেকর্ড। গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও লারা ইংল্যান্ডের বিপক্ষে ২৮ ইনিংসে করেছিলেন দুই হাজার রান।