দুই হাজার ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরুণ অ্যারন ও স্টুয়ার্ট মিকার—সাম্প্রতিক সময়ের আলোচিত দুই পেসারের অভিষেক হলো কাল। অ্যারন ইতিহাসের ২০০২তম ক্রিকেটার, মিকার ২০০৩তম। ২০০১তম ক্রিকেটার পরশু জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত কিউই পেসার গ্রায়েম অলড্রিজ। ইতিহাসের ২০০০তম ক্রিকেটারকে ওয়ানডে ক্রিকেট পেয়েছে গত ২০ অক্টোবর, জিম্বাবুয়ে-নিউজিল্যান্ডের আগের ম্যাচেই। নিউজিল্যান্ডের ১৬৫তম ওয়ানডে ক্রিকেটার ডগ ব্রেসওয়েল ইতিহাসের দ্বিসহস্রতম ক্রিকেটার। ব্রেসওয়েল নামটা পরিচিত লাগছে? ঠিকই ধরেছেন, ডগের বাবা সাবেক কিউই পেসার ব্রেন্ডন ব্রেসওয়েলের ছেলে এবং চাচা সাবেক অলরাউন্ডার ও জাতীয় দলের সাবেক কোচ জন ব্রেসওয়েল। সাফল্যে শীর্ষে না থাকলেও ক্রিকেটার মাঠে নামানোয় সবার ওপরে ইংল্যান্ড, কাল অভিষিক্ত মিকার তাদের ২২৪তম ক্রিকেটার। দুই-তিন-চারে পিঠাপিঠি ভারত-অস্ট্রেলিয়া-পাকিস্তান। অ্যারন ভারতের ১৯২তম ক্রিকেটার, অস্ট্রেলিয়ার সর্বশেষ অভিষিক্ত মিচেল মার্শ দেশের ১৯০তম। পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলেছেন এখনো ১৮৮ জন। সর্বশেষ অভিষিক্ত শুভাগত হোমকে দিয়ে ‘সেঞ্চুরি’ হয়েছে বাংলাদেশের।