দুই ‘গঞ্জে’র ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাশগঞ্জ আগে গোল করেও ধরে রাখতে পারল না। ফ্রিকিক থেকে গোল খেল। বিপ্লবের নিরীহ ফ্রিকিক দুই ড্রপ খেয়ে জালে যখন যাচ্ছিল, ফরাশগঞ্জের খেলোয়াড়েরা তখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। কেউ বল আটকানোর চেষ্টাই করলেন না। বিস্ময়করভাবে গোলরক্ষক শাকিলও দাঁড়িয়ে রইলেন। অদ্ভুত এক গোল! বাংলাদেশ প্রিমিয়ার লিগের কাল দুই গঞ্জের লড়াইটা ড্র হয়ে গেল (১-১)। ২৩ মিনিটে জুনাপিউ এগিয়ে নেন ফরাশগঞ্জকে। ৪৩ মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। পয়েন্ট তালিকায়ও দুদল সমতায়—পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট।বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শেষে দুই কোচকেই নিজেদের দলের ওপর ক্ষুব্ধ দেখাল। ফরাশগঞ্জের কোচ কামাল বাবু গোল খাওয়ার দায় দিয়েছেন গোলরক্ষককে। আর রহমতগঞ্জের কোচ মাহমুদুল হক অভিযোগ তুললেন তাঁর বিদেশি খেলোয়াড়দের বিরুদ্ধে। ‘বিদেশিরা বলের জন্য যায় না। দৌড়ায় না। ক্যাম্পে না থেকে আলাদা বাসায় থাকে। অনেক ম্যাচে এমনও হয়েছে, পাঁচ মিনিট আগে মাঠে এসেছে। ক্লাবের নিয়ন্ত্রণ নেই এদের ওপর। ক্লাবকে জানিয়েও কোনো লাভ নেই। আমার জানামতে, ওদের বেতন নিয়ে কোনো ঝামেলা নেই’—বলেছেন মাহমুদুল।