প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে কখনো মেসি-রোনালদোর বিপক্ষে খেলা হয়নি তাঁর। তবে দুজনের সামর্থ্য ড্যানিয়েলে ডি রসি ভালোই জানেন। সময়ের দুই সেরা ফুটবলার তাঁর চোখে ‘দানব’। এই দুই দানবের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানোর খুব ইচ্ছা ইতালিয়ান মিডফিল্ডারের। আশা করছেন বিশ্বকাপে সেই ইচ্ছে পূরণ হবে, ‘হয়তো এই বিশ্বকাপেই আমি এই দুই দানবের মুখোমুখি হতে পারব।’ সেটা হতে গেলে অবশ্য শুধু মেসির আর্জেন্টিনা কিংবা রোনালদোর পর্তুগালকে গ্রুপ পর্ব পেরোলে হবে না, ‘গ্রুপ অব ডেথ’ থেকে বেরিয়ে আসতে হবে রসির ইতালিকেও। পারবে তাঁর দল? ওয়েবসাইট।