দুই ‘পরি’কে পেয়ে অন্য তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মেঘ, এই রোদ্দুর। কার্লোস তেভেজের মন যেন বর্ষার আকাশ! কখনো জিনিসপত্র বেঁধেছেঁদে বলেন, ‘চললাম, আর নয় পরবাসে।’ কখনো আবার বলেন, ‘এই বেশ ভালো আছি।’ ম্যানচেস্টার সিটিতে কোচ-সতীর্থরা সবাই তাঁকে ‘গৃহকাতর তেভেজ’ হিসেবেই জানে।গৃহকাতরতা খুব পেয়ে বসেছিল কিছুদিন আগে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাবেন। কোচ রবার্তো মানচিনি অনেক বুঝিয়ে-সুঝিয়ে শান্ত করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকারকে। এখন আবার সব ভুলে নতুন আনন্দে জেগে উঠেছেন তিনি। গত শনিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে দলের ৪-৩ ব্যবধানের জয়ে করলেন জোড়া গোল।তেভেজের এই জেগে ওঠার রহস্য কী? দুটি নাম—কাতিয়া আর ফ্লোরেন্সিয়া। তেভেজের দুই মেয়ে। গত সপ্তাহেই বুয়েনস এইরেস থেকে ইংল্যান্ডে এসেছে ওরা। এই দুই ‘ছোট্ট পরি’ই আনন্দে ভাসিয়ে দিয়েছে তেভেজের মন। মানচিনি তো বলেই ফেলেছেন—তেভেজের মেয়েরাই তেভেজের প্রাণশক্তি, ওদের জন্যই তেভেজ ফুরফুরে থাকতে পারে। এই মেয়ে দুটো তাদের বাবার কাছে পুরো মৌসুমটাই থাকুক, ম্যান সিটি কোচ চাইছেন এটাই। এতে করে তাঁর তারকা স্ট্রাইকারের মন ভালো থাকবে। মনের আনন্দে একের পর এক গোল করে যাবেন! ‘কার্লোস এখন খুব সুখে আছে। ওর পরিবারকে এখানে (ম্যানচেস্টার) পেয়েছে এবং প্রতিটি ম্যাচেই গোল করছে। এটাই যদি হয়, তাহলে আমার মনে হয় ওরা এখানে পুরো মৌসুমটাই থেকে যাক!’মানচিনি এমনটা চাইবেন না তো কে চাইবেন? শিরোপা লড়াইয়ে থাকতে হলে ম্যান সিটির যে ফুরফুরে তেভেজকে খুব প্রয়োজন। ওয়েবসাইট।