দুই 'মরিনহো'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইডবেঞ্চে বসে থাকা ইকার ক্যাসিয়াস নিশ্চয়ই চমকে উঠেছিলেন লোকটাকে দেখে। এলচের ডাগ-আউটে হোসে মরিনহো? তাঁর তো থাকার কথা ৮০০ মাইল দূরে, স্টামফোর্ড ব্রিজে। হুয়ান মাতা চেলসির খেলার ধরনের সঙ্গে মানাতে পারছেন নাকি পারছেন না সেই গবেষণায় ব্যস্ত।
ভালো করে তাকালে তবেই ক্যাসিয়াসসহ অন্য সবার ভুল ভাঙবে। মরিনহো নন, তিনি ফ্রান এসক্রিবা। পরশু রাতে লা লিগায় রিয়ালের প্রতিপক্ষ এলচের কোচ। চেহারায় মিলটা কাকতালীয় হতে পারে।

কিন্তু পোশাক, শরীরী ভাষাতেও যেন ‘দ্য স্পেশাল ওয়ানে’র ছাপ। মজার ব্যাপার, এলচে সমর্থকেরাও নাকি তাকে ‘দ্য স্পেশাল টু’ বলেই ডাকে! মরিনহোর মতোই সাফল্যের মন্ত্র জানা তাঁর। ৪৮ বছর বয়সী এই স্প্যানিশ কোচের হাত ধরেই ২৪ বছর পর দ্বিতীয় বিভাগ থেকে স্পেনের শীর্ষ লিগে উঠে এসেছে এলচে। ওয়েবসাইট।