দুই ‘সুন্দর’-এর সম্মুখসমর
‘সুন্দর ফুটবল’ বলে যে ব্যাপারটার দুনিয়াজুড়ে আকুতি চলে, সেটা দিন দিন দুর্লভ হয়ে যাচ্ছে। তার পরও আজ সুন্দর ফুটবলের পূজারীরা অন্তত দুজন লোকের দিকে চেয়ে থাকতে পারেন—কাকা ও অ্যালেক্সি সানচেজ।দুঙ্গার ব্রাজিল দলের বিপক্ষে লোকদের অভিযোগ, তাঁর দল ‘সুন্দর ফুটবল’ খেলে না। তবে দুঙ্গার মতামতের তোয়াক্কা না করেই এই দলটিকে চোখের পলকে সুন্দরের পূজারি করে তোলার সামর্থ্য আছে কাকার। ২০০৭ সালের ফিফা ও উয়েফার বর্ষসেরা এই ফুটবলারের কাছে জাদুকরি ফুটবলের আশা করে সবাই। কিন্তু ইনজুরি ও খারাপ সময় মিলিয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে কাকা নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।নিজেকে খুব মেলে ধরতে পারেননি বিশ্বকাপের প্রথম ম্যাচেও। আইভরিকোস্টের বিপক্ষেই যেন নিজেকে ফিরে পেতে শুরু করেছিলেন কাকা। কিন্তু নিজেকে ফিরে পাওয়ার সেই ম্যাচেই দুটো দুই হলুড কার্ডের খাড়ায় পরে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। এখন মনে হচ্ছে, ব্যাপারটা শাপেবর হয়েছে। অন্তত ওই বহিষ্কারের জন্য মাঝে এক ম্যাচ বিশ্রাম নিয়ে আজ চিলির বিপক্ষে নামতে পারবেন সতেজ কাকা। অপেক্ষা থাকবে তাঁর জাদু দেখার জন্য।অপেক্ষা থাকবে ‘ওয়ান্ডার বয়’ সানচেজের জন্যও। এই স্ট্রাইকারকে তাঁর ড্রিবলিং করার দুর্দান্ত ক্ষমতা দেখে সানচেজের বর্তমান ক্লাব উদিনেসের সমর্থকেরা নাম দিয়েছে ‘এল নিনো মারাভিল্লা’ বা বিস্ময়-বালক। চিলির হয়ে ৩২ ম্যাচে ১১ গোল করে নিজের ক্ষমতাটাও দেখিয়ে দিয়েছেন তিনি। ওয়েবসাইট।