দুইয়ে নেমে গেলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেন গলফ টুর্নামেন্টে কাল দুটি বার্ডি করলেও ডাবল বগি করে অল্পের জন্য শীর্ষস্থানটা হাতছাড়া করেছেন সিদ্দিকুর রহমান। চার নম্বর হোলে শট মিস করাতেই এই ‘দুর্ঘটনা’। পারের চেয়ে তিন শট কম খেলে দ্বিতীয় রাউন্ড শেষে দুইয়ে আছেন সিদ্দিকুর। দুই দিনে সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলেছেন। পারের চেয়ে ছয় শট কম খেলে এসএসপি চৌরাসিয়াই, সব মিলিয়ে পারের চেয়ে তাঁর দশ শট কম। দুদিনে পারের চেয়ে ছয় শট কম খেলে তিনে আছেন থাইল্যান্ডের চাপচাই নিরাত।