দুইয়ে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি স্বপ্ন সত্যি হচ্ছে সিদ্দিকুরের। আরেকটিও কি হবে? ভেনেশিয়ান ম্যাকাও ওপেনে আজ শেষ রাউন্ডে স্বপ্নতারকা আর্নি এলসের সঙ্গে ‘টি’ করতে নামছেন বাংলাদেশের গলফার, এটা নিশ্চিত হয়েছে কালই। তবে এশিয়ান ট্যুরে নিজের দ্বিতীয় শিরোপা পেতে হলে আজ অসাধ্যই সাধন করতে হবে। তৃতীয় রাউন্ড শেষে যদিও পারের চেয়ে ৮ শট কম খেলে আর্নি এলসের সঙ্গে দুইয়ে অবস্থান সিদ্দিকুরের। কিন্তু শীর্ষে থাকা স্কট হেন্ডের সঙ্গে সিদ্দিকুরের পার্থক্য ৪ শটের। প্রথম রাউন্ডে পারের চেয়ে ৩ শট বেশি খেললেও পরের দুই রাউন্ডে অসাধারণ খেলে (-৭ ও -৮) শীর্ষে উঠে এসেছেন হেন্ড।
জিততেই হবে—আজ এমন চাপ নিতে চান না সিদ্দিকুর। তবে এলসের পাশাপাশি খেলার উত্তেজনাটা ঠিকই টের পাচ্ছেন তিনি, ‘আমি নিজের খেলাটাই খেলতে চাই। কিন্তু এটা সত্যি, আগামীকাল (আজ) আর্নির সঙ্গে খেলব এটা মনে করেই আমি খুব রোমাঞ্চিত।’ তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।