দুইয়ে চোখ মুক্তিযোদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়েছে, অবনমিতও হয়ে গেছে একটি দল। এখন লড়াই চলছে রানার্সআপ হওয়ার। এ লড়াইয়ে আবাহনীর সঙ্গে বেশ জোরেশোরেই টিকে আছে মুক্তিযোদ্ধা। কাল ফেনী সকারকে কিংসলের দেওয়া একমাত্র গোলে হারিয়ে মুক্তিযোদ্ধা প্রায় ধরে ফেলেছে আবাহনীকে। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট মুক্তিযোদ্ধার। সমান ম্যাচে আবাহনী ৪৯। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার নয়ে ফেনী সকার।
এ ম্যাচে মুক্তিযোদ্ধার এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে রক্তাক্ত হয়ে মাঠ ছেড়েছেন ফেনী সকারের ডিফেন্ডার মনজুর রহমান। ঢাকা মেডিকেলে নেওয়ার পর পাঁচটি সেলাই লেগেছে তাঁর মাথায়।