দুইয়ে জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠানরত আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবায় আটজনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সপ্তম রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট তাঁর। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ১৮ জনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ৫ পয়েন্ট তাদের। ফিদে মাস্টার জাভেদ, শরীফ, সিয়াম ও হাফিজুল প্রত্যেকেই ৪ পয়েন্ট করে পেয়েছেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার মেহেদী, সাঈফ সাড়ে তিন পয়েন্ট করে পেয়েছেন।১৪ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ২৯ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ২২০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন টুর্নামেন্টে।