প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ইনিংসে ১১৭, বাকি ৬ ইনিংস মিলিয়ে ৫২। কিন্তু ওই একটা ইনিংসই রিচার্ড লেভিকে এনে দিয়েছে আইসিসি অ্যাওয়ার্ড। ১১৭ রানের ওই ইনিংসটা যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি! বাকি ইনিংসগুলোয় রান পাননি, কিন্তু নিজের ওই মারকুটে ভাবমূর্তিকে ঠিকই ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। কমপক্ষে ৩০ বল মোকাবিলা করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট তাই লেভিরই। মোট ৮৯ বলে ১৬৯, স্ট্রাইক রেট ১৮৯.৮৮। জানেন কি, রেকর্ড বুক অনুযায়ী লেভির পরই সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান বাংলাদেশের জিয়াউর রহমান! এই অলরাউন্ডারের স্ট্রাইক রেট এখন ১৭০! ১৬৯.৩৪ স্ট্রাইক রেট নিয়ে অ্যান্ড্রু সাইমন্ডস তিনে। পরের নাম দুটি আপনাকে অবাক করতে পারে—যৌথভাবে চারে অস্ট্রেলিয়ার ডেমিয়েন মার্টিন ও ইংল্যান্ডের ফিল মাস্টার্ড (১৬২.১৬)!