দুইয়ে নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল অস্ট্রেলিয়ান ওপেন জিতলেই ছুঁয়ে ফেলতেন পিট সাম্প্রাসকে। ১৪টি গ্র্যান্ড স্লাম নিয়ে যৌথভাবে থাকতেন দ্বিতীয় স্থানে। তবে ফাইনাল খেলতে নেমেই অন্য একটা তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছেন রাফায়েল নাদাল। সেটাও যৌথভাবেই। এটা ছিল তাঁর ১৯তম গ্র্যান্ড স্লাম ফাইনাল। ১৯টি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেছেন ইভান লেন্ডলও। ছেলেদের টেনিসে ২৪ বার ফাইনাল খেলে সবার ওপরে রজার ফেদেরার। সাম্প্রাস তিনে (১৮), চারে রড লেভার (১৭), যৌথভাবে পাঁচে বিয়ন বোর্গ ও কেন রোজওয়াল (১৬)।