দুইয়ে নামলেন জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় স্থানে নেমে এলেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ভারতের নাগপুরে অনুষ্ঠানরত এনআইটি গ্র্যান্ডমাস্টার্স দাবার সপ্তম রাউন্ড শেষে জিয়া সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ছয়জনের সঙ্গে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। সাত খেলায় গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব পাঁচ পয়েন্ট, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন ও মিনহাজউদ্দিন আহমেদ সাড়ে চার পয়েন্ট, তৈয়বুর রহমান, দেবরাজ চ্যাটার্জি ও শামীমা আক্তার লিজা চার পয়েন্ট করে পেয়েছেন।মহিলা রেটিং দাবা: প্রাইম ব্যাংক মহিলা রেটিং দাবার তৃতীয় রাউন্ড শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও নাজরানা খান শীর্ষে। দুজনেরই পয়েন্ট তিন। জাকিয়া সুলতানা ও তানজিনা আক্তার আড়াই পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে।