দুইয়ে নামলেন নিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুর সঙ্গে ড্র করে চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স দাবায় দুইয়ে নেমে গেলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। নয় খেলায় সাত পয়েন্ট নিয়ে ১০ জনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে তিনি। আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাড়ে ছয় পয়েন্ট পেয়ে ১০ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে। নয় খেলায় আনিসুজ্জামান জুয়েল পাঁচ পয়েন্ট, জামাল উদ্দিন ও রানা চৌধুরী সাড়ে চার পয়েন্ট করে পেয়েছেন। জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার রামনাথ ভুবনেশ্বরের সঙ্গে ড্র করেছেন।