দুইয়ে বিলবাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যি সত্যিই চলে গেলে রিয়াল কেন মনে রাখবে হোসে মরিনহোকে? তিনটি শিরোপা জিতিয়েছেন তিন বছরে। এর মধ্যে লিগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে রিয়ালের মনে রাখা উচিত মরিনহোর জেতানো কিংস কাপটার জন্য, স্প্যানিশ কাপের যে শিরোপা রিয়াল জিতেছিল ১৮ বছর পর! এই টুর্নামেন্টের আরেকটি শিরোপা দিয়ে রিয়ালে তাঁর শুরু আর শেষটা মিলিয়ে দিতে পারেন মরিনহো। মজার ব্যাপার হলো, কিংস কাপের সবচেয়ে সফল দল বার্সেলোনা (২৬ বারের চ্যাম্পিয়ন) হলেও রিয়াল কিন্তু তৃতীয় সেরা দল। দ্বিতীয় নামটি অনেককেই চমকে দিতে পারে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বার এই শিরোপা জিতেছে অ্যাথলেটিক বিলবাও! দলটি ১৩ বার রানার্সআপও হয়েছে। এখান থেকে বোঝা যায়, এই টুর্নামেন্ট বিলবাওয়ের জন্য কতটা পয়া। সবচেয়ে বেশিবার রানার্সআপ অবশ্য রিয়ালই হয়েছে, ১৯ বার!