দুইয়ে মিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো ইনিংসে মাত্র দুই বোলার ব্যবহার করেই প্রতিপক্ষকে ধ্বংস—অনেক দিনের অদর্শনে ভুলতেই বসেছিল ক্রিকেট-বিশ্ব। ভুলে যাওয়া সেই স্বাদই কাল পেল লর্ডসের দর্শকেরা। ক্রিকেট-তীর্থে ব্রড ও অ্যান্ডারসনই ধ্বংস করলেন নিউজিল্যান্ডকে। পুরো ইনিংসে মাত্র দুই বোলার ব্যবহার করে প্রতিপক্ষকে অলআউট করার ২৫তম উদাহরণ এটি। তবে ২৪ ও ২৫তম ঘটনার মাঝে কেটে গেছে ১৪ বছর। ১৯৯৯ সালে পোর্ট অব স্পেনে শুধু গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পির বোলিংয়েই শেষ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের মাটিতে এ ঘটনা ঘটল ৮৯ বছর পর।