দুইয়ে মিলে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান ও শাহাদাত হোসেনের সৌজন্যে সাড়ে তিন বছর পর কাল আবার এক ইনিংসেই দুই বোলারের পাঁচ উইকেট পাওয়া দেখল টেস্ট ক্রিকেট। সর্বশেষ ঘটনাতেও ৫ উইকেট করে পেয়েছিলেন একজন ডানহাতি পেসার ও একজন বাঁহাতি স্পিনার। ২০০৬ সালের জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট করে নিয়েছিলেন ইংল্যান্ডের স্টিভ হার্মিসন ও মন্টি পানেসার। সূচনাটা অবশ্য হয়েছিল অস্ট্রেলিয়ার হাত ধরে। ইতিহাসের ২৬তম টেস্টে ১৮৮৭ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট করে পেয়েছিলেন অস্ট্রেলিয়ার জন ফেরিস ও চার্লি টার্নার। মোট সংখ্যায় চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে একটু এগিয়ে অস্ট্রেলিয়া। মোট ৫২ বারের মধ্যে ১৬ বার অস্ট্রেলিয়ার দুই বোলার পেয়েছে পাঁচ উইকেট করে, ইংল্যান্ড ১৫ বার। প্রতিপক্ষের দুই বোলার পাঁচ উইকেট করে নেওয়ার পর সবচেয়ে বড় স্কোরটি ওয়েস্ট ইন্ডিজের, ১৯৫৮ সালে ভারতের বিপক্ষে ৫৭৬। আর সবচেয়ে ছোটটি অস্ট্রেলিয়ার, ১৮৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২।