অল্পের জন্য দুই ইনিংসে সেঞ্চুরি পাননি কার্ক এডওয়ার্ডস, ৫ রানের জন্য প্রথম সেঞ্চুরিটাকে দ্বিশতকে রূপ দিতে পারেননি ড্যারেন ব্রাভো। তবে মিরপুর টেস্টে দুজনে মিলে গড়েছেন অন্য রকম এক রেকর্ড। দুই ইনিংস মিলিয়ে দুজনই করেছেন ২০৭ রান (এডওয়ার্ডস ১২১+৮৬, ব্রাভো ১২+১৯৫)। দুই ইনিংস মিলিয়ে দুই ব্যাটসম্যানের সমান রানের সর্বোচ্চ এটাই। এর আগে রেকর্ডটি ছিল ট্রেভর গডার্ড ও গ্রায়েম পোলকের। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে দুজনই করেছিলেন ১৬৪ (গডার্ড ৮০+৮৪, পোলক ১২২+৪২)। পাকিস্তানের বর্তমান ভারপ্রাপ্ত কোচ মহসিন খান ও ইমরান খান ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে করেছিলেন ১৫৫ করে (মহসিন ১৫২+৩, ইমরান ৮৩+৭২*)। দুই দলের দুজনকে ধরলে রেকর্ডটি ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও ইংল্যান্ডের হার্বি কলিন্সের। ১৯২৪-২৫ অ্যাশেজের সিডনি টেস্টে দুজন করেছিলেন ১৭৪ (কলিন্স ১১৪+৬০, সাটক্লিফ ৫৯+১১৫)।