দুইয়ে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেইল-এসবিআই ওপেনে আরও এগিয়েছেন সিদ্দিকুর রহমান। দিল্লির এই টুর্নামেন্টে চার থেকে দুইয়ে উঠে এসেছেন বাংলাদেশের গলফার। প্রথম রাউন্ডের মতো কালও পারের চেয়ে ৫ শট কম খেলেছেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে মোট ১৩৪ শট (-১০) খেলেছেন গত বছর এই টুর্নামেন্টে তৃতীয় হওয়া সিদ্দিকুর। অস্ট্রেলিয়ার উনহো পার্ক ও শ্রীলঙ্কার মিঠুন পেরেরার স্কোরও অবশ্য -১০। তিন লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় পারের চেয়ে ১৪ শট কম খেলে শীর্ষে ভারতের রশিদ খান। এশিয়ান ট্যুর।