দুকানোভিচের জয়ের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলিয়েন প্যাসকেলকে ম্যাচের পর আলিঙ্গনে বিঁধলেন৷ ততক্ষণে দ্রাগান দুকানোভিচকে অভিনন্দন জানাতে ছুটে এলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের অন্য খেলোয়াড়েরা। বোঝাই যাচ্ছিল, মন্টেনেগ্রিয়ান কোচ নতুন প্রাণ পেলেন৷ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শেষে তাঁর কণ্ঠে স্বস্তি, ‘এই জয়টা আমাদের খুবই দরকার ছিল, যা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’
শেখ রাসেলের দায়িত্ব নিয়ে ঘরোয়া লিগে ষষ্ঠ ম্যাচে প্রথম জয় পেলেন মন্টেনেগ্রিয়ান কোচ! এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে শেখ রাসেলকে তুললেও এত দিন ঢাকায় জয় পাচ্ছিলেন না৷ পাঁচ ম্যাচে দুটি ড্র, তিন হার। অবশেষে প্রতীক্ষার জয় এল, ফেনী সকারকে ৩-১ গোলে হািরয়ে হাসতে পারলেন দুকানোভিচ৷
কাল ২৭ মিনিট পর্যন্ত বিদেশি ছাড়াই খেলল শেখ রাসেল৷ প৵াসকেল নামলেন তারপর৷ বাবার অসুস্থতার কারণে যিনি ঢাকা ছাড়তে উদ্গ্রীব এবং কাল বাবার কথা মনে করে কেঁদেই ফেললেন । হাইতিয়ান প্লে-েমকার আগামী বুধবার সকালে দেশে চলে যাবেন। শেষবার যখন শেখ রাসেলের জার্সি পরলেন, ২-০ গোলে এগিয়ে দল। ৯ মিনিটে আনোয়ার ও ২৭ মিনিটে গোল করেন সুমন। ৭৮ মিনিটে ২-১, গোলদাতা সকারের ম্যাথু মেন্ডি৷ ৯০ মিনিটে রাসেলের শেষ গোলটি প্যাসকেলের৷ ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ছয়ে উঠল শেখ রাসেল। ১৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে নয়েই ফেনী সকার।