দুঙ্গা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাসিওনালের দায়িত্ব নেওয়ার নয় মাসের মাথায় চাকরি হারালেন কার্লোস দুঙ্গা। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের খেলোয়াড়ি জীবনের শুরু এবং শেষটা হয়েছিল এই ক্লাবটিতেই। দলের বাজে পারফরম্যান্সের কারণে সময়টা ভালো কাটেনি ব্রাজিলের সাবেক কোচের। ‘গাধা, গাধা’ বলে বিদ্রূপ, এমনকি গত সপ্তাহে তো সমর্থকেরা ‘বিদায় দুঙ্গা’ বলে বিদায়ী সংবর্ধনাই জানায়! দুঙ্গা অবশ্য বলেছিলেন তাঁর ওপর ক্লাবের আস্থা আছে। কিন্তু পরশু ভাস্কো-দা-গামার কাছে ৩-১ গোলে হারে উবে গেছে সেই আস্থা। রয়টার্স।