দুঙ্গার ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনার পথ অনুসরণ করতে চাইছেন কার্লোস দুঙ্গা। ব্রাজিলের এই সাবেক কোচও চাইছেন আরব আমিরাতের ফুটবলে যুক্ত হতে। অবশ্য ম্যারাডোনার মতো কোনো ক্লাব নয়, তিনি দায়িত্ব নিতে আগ্রহী আরব আমিরাত জাতীয় দলেরই। গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কোচের পদ থেকে বরখাস্ত হন স্লোভেনিয়ার স্রেকো কাতানেচ। খালি হওয়া ওই চেয়ারটিতেই বসার ইচ্ছা দুঙ্গার।২০১০ বিশ্বকাপের পর থেকে একরকম বেকার বসে আছেন। যদিও গুঞ্জন আছে, দুঙ্গা কাতারের ক্লাব আল রাইয়্যানের দায়িত্বও নিতে পারেন। তবে তাঁর এজেন্ট অ্যাডাম বুস্কোচির কথা, আরব আমিরাতের জাতীয় দলের দিকেই ব্রাজিলের সাবেক কোচের চোখ, ‘এই অঞ্চলে ফুটবল যে এত উন্নত, সেটি দেখে দুঙ্গা বিস্মিত। তিনি এখানে কোচিং করাতে আগ্রহী। এটা তাঁর জন্য হতে পারে ভিন্ন এক অভিজ্ঞতা, ভিন্ন এক চ্যালেঞ্জ। তাঁর অভিজ্ঞতার ভাঁড়ারও সমৃদ্ধ। সেটি তিনি এই দলের জন্য কাজে লাগাতে পারেন। ২০১৪ বিশ্বকাপে কোয়ালিফাই করার যথেষ্ট সুযোগ এখনো ইউএইর আছে। সেই চ্যালেঞ্জটাই নিতে চান। ইউএইকে তিনি বিশ্বকাপের টিকিট পেতে সাহায্য করতে চান।’২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিলকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ দল বানিয়েছিলেন দুঙ্গা। যদিও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে গিয়ে ছিটকে পড়েছে ব্রাজিল। তাঁর অধীনে ব্রাজিলের সুন্দর ফুটবলের সৌন্দর্যহানি হয়েছে বলেও সমালোচনা হয়েছে। ওয়েবসাইট।এদিকে দুঙ্গা আগ্রহী হলেও ইউএই ফুটবল সংস্থা (ইউএই এফএ) কিন্তু আগ্রহী নয়। আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মোহামেদ আলফান আল রুমাইথি বলেছেন, বিদেশি নয়, আপাতত তাঁরা দেশেরই কাউকে দায়িত্ব দিতে চান।