দুঙ্গার চতুর্থ প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডিয়ার সঙ্গে সম্পর্ক কখনোই ভালো ছিল না ব্রাজিল কোচের। কার্লোস দুঙ্গা এবার আরও একধাপ এগিয়ে গিয়ে নিজ দেশের সাংবাদিকদেরই ঘোষণা করলেন নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে। দুঙ্গার মতে, ব্রাজিলকে বিশ্বকাপের গ্রুপপর্বে তিনটি দলের পাশাপাশি ব্রাজিলকে লড়তে হবে সংবাদ মাধ্যমের বিপক্ষেও। সাংবাদিকদের নাগাল থেকে দলকে সরিয়ে বেস ক্যাম্প বানিয়েছেন লোকচক্ষুর আড়ালে। তার পরও নিস্তার নেই সাংবাদিকদের হাত থেকে দলের প্রস্তুতির প্রতিটি মুহূর্তই জানতে চান তারা, গত রোববার বেশ ক্ষুব্ধ হয়েই তৃতীয়বারের মতো সাংবাদিকদের ক্যাম্প থেকে বিদায় করে দিয়েছেন। দুঙ্গার এই আচরণে বেজায় ক্ষুব্ধ ব্রাজিলীয় সাংবাদিকেরা। প্রতিদিন তাঁদের কলমে ঝরে পড়ছে দুঙ্গার প্রতি সব ক্ষোভ ও অনাস্থা।হ্যাঁ, অনাস্থাই। ২০০৬ সালে দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দুঙ্গার প্রতি অনাস্থা ব্রাজিলীয় সাংবাদিকদের। ব্রাজিলীয় গণমাধ্যমগুলো ইতিমধ্যেই ঘোষণা করেছে, ব্রাজিলের ফুটবল ঐতিহ্যকে একেবারে ধ্বংস করে দিয়েছে। গত বছর কনফেডারেশন কাপ জিতিয়েও সাংবাদিকদের মন পাননি দুঙ্গা। এবারের বিশ্বকাপ দল থেকে রোনালদিনহোর মতো তারকাকে বাদ দিয়ে সাংবাদিকদের ছোড়া তীরে জর্জরিত দুঙ্গা।সাংবাদিকদের ওপর দুঙ্গা কতটা খেপে আছেন, তাঁর একটি উক্তিই সবার কাছে পরিষ্কার করে দেয়। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে ব্রাজিল থেকে আসা ৩০০ জন সাংবাদিকই ব্রাজিলের ব্যর্থতার জন্য উন্মুখ হয়ে আছেন। দল ব্যর্থ না হলে তাঁরা আমাকে কীভাবে শিক্ষা দেবে? সত্যিই সাংবাদিকেরা দুঙ্গার কাছে আইভরিকোস্ট, পর্তুগালের চেয়ে কম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী নন!