দুঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না ফিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঙ্গার বিরুদ্ধে সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ তদন্ত করবে না ফিফা। ফিফার মুখপাত্র পেক্কা অদ্রিওজোলা বলেছেন, তদন্ত করার মতো গুরুতর কিছু খুঁজে পায়নি ফিফার ডিসিপ্লিনারি কমিটি।সাংবাদিকদের সঙ্গে দুঙ্গার সম্পর্কটা শুরু থেকেই বৈরী। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে আইভরিকোস্টের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে বিড়বিড় করে বলা দুঙ্গার কিছু কথা রেকর্ড হয়ে যায় মাইক্রোফোনে। সাংবাদিকেরা দাবি করেন, দুঙ্গা গালিগালাজ করেছিলেন তাঁদের। ফিফা এর আগে এ ধরনের ঘটনায় কোচদের বিপক্ষে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। গত নভেম্বরে একই কারণে দুই মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনাকে। এই নিষেধাজ্ঞার জন্যই বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে থাকতে পারেননি ম্যারাডোনা। ওয়েবসাইট।