প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ হিসেবে কার্লোস দুঙ্গার ভাগ্যটা ভালো না। যখন ব্রাজিলের কোচ ছিলেন, বিস্তর সমালোচনা শুনতে হয়েছে। দীর্ঘদিন বেকার থাকার পর এ বছর ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালের দায়িত্ব নিয়েছেন। কিন্তু কপালের লিখন খণ্ডায় কে! এর আগে ঘরের মাঠের এক ম্যাচে সমর্থকেরা ‘গাধা, গাধা’ বলে দুয়ো দিয়েছে, যদিও গাধাকে পরিশ্রমী প্রাণী বলে ওটাকে পাত্তাই দিতে চাননি। কিন্তু ঘরের মাঠে পর্তুগিসার কাছে ১-০ হারের পর সমর্থকেরা পরশু ‘বিদায় দুঙ্গা, বিদায় দুঙ্গা’ বলে বিদায়ী সংবর্ধনাই দিয়ে দিল! দুঙ্গা অবশ্য চাকরিটাকে নিরাপদই ভাবছেন, কেননা ক্লাব সভাপতি তাঁর পাশে আছেন! ওয়েবসাইট।