দুজন পেস বোলিং অলরাউন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সাকিব আল হাসান বলেছিলেন কথাটা, বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডার বড় দরকার। একজন নয়, কাল একসঙ্গে দুজন পেস বোলিং ‘অলরাউন্ডার’ পেয়ে গেল বাংলাদেশ! না, বাইরে থেকে আনা হয়নি। দলেরই দুই ব্যাটসম্যানকে পেস বোলার বানিয়ে দিলেন বোলিং কোচ ইয়ান পন্ট—জুনায়েদ সিদ্দিক ও জহুরুল ইসলাম!বিশ্বাস করুন, ঘটনা সত্যি। জুনায়েদ তবু আগে-পরে একটু বোলিং করেছেন, হোক সেটা অফস্পিন। কিন্তু জহুরুল? তিনি তো পার্টটাইম উইকেটরক্ষক! তার পরও এই দুজনের আগ্রহ দেখে পন্ট তাঁদের পেস বোলিং করাচ্ছেন বলে বললেন, ‘আমরা আজ পেস বোলারদের নিয়ে কাজ শুরু করেছি। শুধু পেস বোলাররাই আগ্রহ দেখাচ্ছে, তা নয়। এই দুই ব্যাটসম্যানও পেস বোলিং করতে এগিয়ে এসেছে।’জুনায়েদের কথাবার্তায় অবশ্য মনে হলো না, তিনি এখনই পেস বোলার হওয়ার স্বপ্ন দেখছেন, ‘ছোটবেলায় পেস বোলিং করতাম। কিন্তু সে কি আজকের কথা! দেখি, কয়েক দিন করে। নেটে যদি মোটামুটি করতে পারি, তাহলে চালিয়ে যাব।’সেটা করতে গিয়ে পেসার জুনায়েদের আবির্ভাব হলে মন্দ হয় না।