দুজনইসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাক, এত দিন ধরে চলা বিতর্কটার সমাধান তাহলে দিয়ে দিলেন ইকার ক্যাসিয়াস ও জিয়ানলুইজি বুফন। কে সেরা গোলকিপার—এ নিয়ে দুজনকে ঘিরে বিতর্ক কম হয়নি। কারও চোখে বুফন সেরা, কেউ আবার ক্যাসিয়াস ছাড়া অন্য কাউকে এই ‘সিংহাসনে’ দেখেনই না! ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বুফনের জুভেন্টাসের সঙ্গে খেলবে ক্যাসিয়াসের পোর্তো। উয়েফা চ্যাম্পিয়নস লিগের টুইটার পেজ তাই আবার প্রশ্নটা তোলে, টুইট করে জানতে চায় কে সেরা গোলকিপার। সেটি চোখে পড়ে ক্যাসিয়াসের। স্পেনের কিংবদন্তি অবশ্য এগিয়ে রাখছেন বুফনকে। ইতালিয়ান গোলকিপারকে ট্যাগ করে টুইট করেছেন, ‘তোমার কি মনে হয়? আমার কাছে তো তুমিই সেরা!’ বুফন সহজ সমাধান দিলেন এভাবে, ‘আমি এভাবে নির্বাচন করি না। আমরা দুজনই সেরা!’ উয়েফাডটকম।